Home » মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়েছে| আজ শুক্রবার সকাল ৯ টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়| মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এর নেতৃত্বে পুস্মমাল্য অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান প্রমুখ|
১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার| সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে| তবে এবার সরকারি ও বেসরকারি ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি| জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না|
এদিকে বিকেল ৩টায় ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে|



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.