Home » মেহেরপুরে ঘুমন্ত মানুষের ঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

মেহেরপুরে ঘুমন্ত মানুষের ঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে মাদকবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ের বাড়ির দেওয়াল ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে পরে| এতে এ বাড়ির দেওয়াল চাপা পড়ে আহতে হয়েছে বাড়িড়র মালিক আরশাদ আলী| এসময় গাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক পাচারকারীকে আটক করে স্থানীয়রা| আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে| আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে|
স্থানীয়রা জানান, তের ঘরিয়া সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি| ভোরে পরিবারের সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন দ্রুতগতির একটি প্রাইভে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা দেয়| এতে দেয়াল ভেঙে গৃহকর্তা আহত হন| দুর্ঘটনার পর প্রাইভেটকারটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়| শব্দে আশপাশের মানুষ ছুটে এসে চালককে আটক করে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়|
রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনুপকুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বাড়িতে ঢুকে পড়ে| গাঁজা ও গাড়িসহ বিপ্লবকে আটক করা হয়েছে| তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা প্রক্রিয়াধীন|
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ|



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.