Home » হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি কয়েকদিন ধরে জ্বর ও শরীরে হামের মতো লালচে দানাদার উপসর্গ নিয়ে ভুগছিল। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল।এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা এই সময়ে শিশুদের জ্বর বা শরীরে কোনো র‍্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.