Home »  লোকাল বাসের বেপরোয়া তাণ্ডবে  আহত -২

 লোকাল বাসের বেপরোয়া তাণ্ডবে  আহত -২

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 30 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজার ও মোড় এলাকায় বেপরোয়া গতির একটি লোকাল বাসের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী ও এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের আফজাল মল্লিকের ছেলে মো. ফজলু মল্লিক (৭০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহাদাত হোসেন (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফজলু মল্লিক রাস্তার পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৭০১৯ নম্বরের একটি দ্রুতগতির লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালাইপুর মোড়ে পৌঁছে মোটরসাইকেল চালক শাহাদাত হোসেনকেও ধাক্কা দেয়। এতে শাহাদাতের পায়ে গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে বৃদ্ধ ফজলু মল্লিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদিকে মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.