Home » চুয়াডাঙ্গায় পরিত্যক্ত হাঁসের খামারে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত হাঁসের খামারে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি মাঠপাড়ায় একটি পরিত্যক্ত হাঁসের খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে খামারের টিনশেড ঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ আদর্শ স্কুলপাড়ার বাসিন্দা মো. উম্বাত কলুর ছেলে মো. মিজানুর রহমানের সিএন্ডবি মাঠপাড়ায় একটি টিনশেড নির্মিত হাঁসের খামার রয়েছে, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার বিকেলে হঠাৎ খামারটিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে খামারের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

মালিকপক্ষের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খামারটি পরিত্যক্ত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.