Home » মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়ে শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়ে শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 56 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আটকা পড়ার ঘটনা ঘটেছে| পরে স্থানীয়দের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়| ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া (৮) তৃতীয় শ্রেণির ছাত্রী ও পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে|
জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে বিদ্যালয় ছুটি হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভবন ও মূল ফটকে তালা দিয়ে চলে যান| এ সময় বাথরুমে থাকা সাদিয়া ভেতরেই আটকা পড়ে যায়| দীর্ঘ সময় ধরে চিৎকার ও কান্নাকাটি করলেও প্রথমে কেউ বিষয়টি টের পায়নি|
পরে তার হৃদয়বিদারক চিৎকার আশপাশের পথচারীদের কানে পৌঁছালে বিষয়টি সবার নজরে আসে| স্থানীয়রা বিদ্যালয়ের মূল ফটক টপকিয়েভেতরে প্রবেশ করে দেখতে পায় সাদিয়া স্কুলের মুল ভবনে আটকে পড়েছে| ভবনের কলাপসিবল গেট বন্ধ থাকায় শিশুটিকে বের করা সম্ভব হচ্ছিল না| একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষিকা লিনা ভট্টাচার্যকে ডেকে তার উপস্থিতিতে প্রায় এক ঘণ্টা পর সাদিয়াকে উদ্ধার করা হয়| এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান|
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম
বলেন, “শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে, এটাই ¯^স্তির বিষয়| তবে ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হবে| এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে|”



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.