Home » গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 54 ভিউ
Print Friendly, PDF & Email

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ ডক্টর সামসুজ্জোহা পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য তাজউদ্দিন খান, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আব্দুল গাফফার, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম এবং জেলা এনসিপির যুগ্ম সম্পাদক আরিফ খানসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়নের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং দ্রুত এ দাবির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.