Home » মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 53 ভিউ
Print Friendly, PDF & Email

বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে মারার প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেরপুর জেলা বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়ন | হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা| জরুরি কাজে গন্তব্যে যেতে না পেরে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের| শ্রমিকদের দাবি, হামলাকারীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে|
রবিবার (৩ মে) দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে আজ সোমবার থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে তারা| হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী|
জানা গেছে, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে গোল্ডেন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়| বাসটি আমঝুপি বাজার এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়| এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে| ঘটনার পরপরই পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে| তারা তাৎক্ষণিকভাবে মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন| পরে জেলা বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়|
এদিকে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা| অনেকেই জরুরি কাজে গন্তব্যে যেতে না পেরে বিকল্প যানবাহনের খোঁজে ছুটে বেড়ান| অতিরিক্ত ভাড়ায় ইজিবাইক ও ভ্যানগাড়িতে যাতায়াত করতে বাধ্য হন তারা|
যাত্রীদের অভিযোগ, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুব বিপদে পড়েছি| জরুরি কাজ থাকলেও কোথাও যেতে পারছি না| অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে|
বাসচালকরা জানান, সড়কে তারা প্রায়ই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করেন| চালক ও সুপারভাইজারের ওপর হামলার ঘটনায় তারা ক্ষুব্ধ এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন|
মেহেরপুর জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আমাদের শ্রমিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না| দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে|
মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা বাস চলাচল ¯^াভাবিক করতে পারবো না| প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি|



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.