Home » আলমডাঙ্গায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

আলমডাঙ্গায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামে পারিবারিক কলহের জেরে শাপলা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পাশবিক নির্যাতন ও লাঠি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে তার স্বামী স্বপন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে নাগদা গ্রামের ভিত্তিম এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বপন আহমেদ তার স্ত্রী শাপলা খাতুনের ওপর শারীরিক নির্যাতন চালান। অভিযোগ রয়েছে, তিনি লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে শাপলা গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর স্বামীর আত্মীয়-স্বজনরা আহত শাপলাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, আহত গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং উন্নত পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.