Home » চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের ধাক্কায় পাখি ভ্যান দুমড়েমুচড়ে আহত ২

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের ধাক্কায় পাখি ভ্যান দুমড়েমুচড়ে আহত ২

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় পাখি ভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) দুমড়েমুচড়ে গিয়ে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত আতিয়ার রহমানের ছেলে কালু (৩২) এবং সাতগাড়ি গ্রামের নায়েব আলীর ছেলে ও ভ্যানচালক মো. সবুজ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালু ও সবুজ পাখি ভ্যানে করে চার মাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাফরপুর যুব উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটির সামনের বাম্পারের এক কোণায় ভ্যানের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যানটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিন তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে পূর্বাশা পরিবহনের মালিক পক্ষের প্রতিনিধিরা দ্রুত হাসপাতালে এসে আহতদের খোঁজখবর নেন। তারা আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেন। পাশাপাশি প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যত্র স্থানান্তরের ব্যবস্থাও করা হবে বলে জানান।

পরে মালিক পক্ষের আশ্বাস এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আটক বাসটি ছেড়ে দেওয়া হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.