Home » চুয়াডাঙ্গায় যুবকের আ*ত্ম*হ*ত্যার চেষ্টা,

চুয়াডাঙ্গায় যুবকের আ*ত্ম*হ*ত্যার চেষ্টা,

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 72 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ায় নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে প্রিন্স (২৩) নামের এক যুবক। সোমবার সন্ধ্যা ৬:০০টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত প্রিন্স চুয়াডাঙ্গা সদর উপজেলার বাজার পাড়ার সুমন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬:০০টার দিকে প্রিন্স আরামপাড়ার একটি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। এসময় ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তারা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
এই বিষয়ে প্রিন্সের পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা জানান, কী কারণে সে এমন কাজ করেছে তা তাদের জানা নেই। ঘরের দরজা বন্ধ করে হঠাৎ কেন সে গলায় ফাঁস দিল, তা ভেবে পরিবারের সবাই হতবাক হয়ে পড়েছেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিন্সের অবস্থা বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.