Home » গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

 

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। আজ শনিবার (১১ এপ্রিল) বিকালে মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডক্টর শহীদ সামসুজ্জোহা পাকে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সরকার গণভোটের রায় অস্বীকার করতে পারে না। জাতীয় নির্বাচনে প্রাপ্ত আসনের হিসাব দেখিয়ে জনগণের সরাসরি রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।
বক্তারা দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা দেশের মানুষের স্পষ্ট মতামতের প্রতিফলন। “এই রায় কোনো দয়া-দাক্ষিণ্য নয়, এটি জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন।
বক্তারা আরও বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যেই মানুষ আত্মত্যাগ করেছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ‘জুলাই সনদ’ প্রণীত হয় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল নিজেদের অনুকূলে এলে তা মেনে নেওয়া হবে, আর গণভোটের ফল উপেক্ষা করা হবে—এ ধরনের দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়। দেশে আর কোনো সংঘাত বা রক্তক্ষয় দেখতে চায় না জনগণ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, পৌরসভার আমির সোহেল রানাসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.