Home » মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে ৪ লাখ ৩৫ হাজার ৫০০টাকা মূল্যের দুইটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ শনিবার ( ৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আটককৃত মমতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দু’টি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
অপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটককৃত মমতাজ আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.