Home » মেহেরপুরে শিশু ধ*র্ষ*ণ চেষ্টার অভিযোগ

মেহেরপুরে শিশু ধ*র্ষ*ণ চেষ্টার অভিযোগ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 66 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের গাংনী উপজেলার জুনায়েদ হোসেন(১৬) এর বিরুদ্ধে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর ২ টার দিকে গাংনী উপজেলার ঢেপা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

শিশুটির দাদা আদম আলী জানান, আমি মাঠে থেকে বাড়ি এসে চিল্লাচিল্লি খবর পায় পরে গিয়ে জানতে পারি জুনায়েদ নামের ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে আমার নাতনিকে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.তাজমিরা খাতুন বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। গাইনি কনস্যান্টেন্ড একটি টিম লাগবে যে কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল অথবা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.