মেহেরপুরে জেলা যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা অংশ হসিাবে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কাথুলি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই প্রচারণা কোট মোড় হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্ব দেন এ সময়। এছাড়া জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, এসআই খান শিল্টু, ফারুক বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দও প্রচারণায় অংশ নেন। প্রচারণার সময় দলীয় নেতা-কর্মীরা স্থানীয় দোকানদার ও পথচলতি মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ও চলমান নির্বাচনের গুরুত্ব ও ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোটদানের জন্য জনগণকে সচেতন করার আহ্বান জানান। জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে তারা স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চায় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

