Home » হাদির সবশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

হাদির সবশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 170 ভিউ
Print Friendly, PDF & Email

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর হাদির একাধিক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার পর তার শারীরিক অবস্থার সাময়িক অবনতি হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে।

ফেসবুক পোস্টে সর্বশেষ আপডেট হিসেবে বলা হয়েছে, ‘আজ মঙ্গলবার দুপুর ৩টায় সিঙ্গাপুর থেকে হাদির ভাইয়ের পক্ষ থেকে জানা যায়, প্রাইমারি টেস্টের পর শরিফ ওসমান হাদির অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে। আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যেই তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.