Home » শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেপ্তার

শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী গ্রেপ্তার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 193 ভিউ
Print Friendly, PDF & Email

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার টুটপাড়া এলাকা থেকে তনিমাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় মোতালেব শিকদার তনিমার ভাড়া করা একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। সেখানেই তার কানের পাশে গুলি লাগে এবং তিনি আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোতালেব শিকদারের সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্য থেকেই কেউ গুলি চালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত মোতালেব শিকদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা শঙ্কামুক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.