Home » মেহেরপুরের ৫ কেন্দ্রে হামলা সংঘর্ষে আহত ১৮ আটক ৩

মেহেরপুরের ৫ কেন্দ্রে হামলা সংঘর্ষে আহত ১৮ আটক ৩

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 6 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে দুটি আসনের পাঁচটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ এবং বিএনপি’র ২ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনি।
জানা গেছে, মেহেরপুর ২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি’র নেতাকর্মীরা। এসময় বিএনপি ও জামাত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামায়াতের ভোটারদেরকে কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জামায়াতের ৪ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন এক বিএনপি কর্মী।
অপরদিকে মেহেরপুর ১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামাত সমর্থক ২ জন আহত হয়। এই ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনি ।
মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটে। এ ঘটনায় অশা মিয়া নামের এক বিএনপি কর্মী আহত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনি শহিদুল এবং আশরাফ নামের জামায়াতের দুই কর্মী আটক করেছে।
মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.