Home » মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 47 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল পুলিশ সদস্যকে আইনের আলোকে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জেলার সকল শ্রেণির নাগরিককে সর্বোচ্চ মানের পুলিশিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.