Home » মেহেরপুরে অনলাইন জুয়ার হোতা জামান মাস্টার গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়ার হোতা জামান মাস্টার গ্রেপ্তার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 85 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার মালিক জামান উদ্দিন (৩৬) ওরফে জামান মাস্টারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং কোমরপুর বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার মালিক। ডিবি সূত্র জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় দায়ের হওয়া জেলার দ্বিতীয় মামলার অন্যতম আসামি জামান মাস্টার। তার বিরুদ্ধে ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মুজিবনগর থানায় মামলা (নং-২) রয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি অনলাইন জুয়া চক্রের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত মুকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দ্বিতীয় মামলা দায়ের করা হয়। এ মামলার অন্য আসামিরা হলেন—মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আক্তারুজ্জামান ফিলসন (৪৭), অসিম হালদার (৩৩), সাইফুল (৩২), সাদ্দাম (৩৫), শামীম (৩০), শিবপুর গ্রামের সাইদুল ইসলাম শেখ (২৮), মোনাখালীর পলাশ (৩৫), গোপালপুর গ্রামের তুষার (২৭), স্বপন মাহমুদ (৩৫), কোমরপুর বাজারের রোজ ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ (৪২), মুজিবনগর আদর্শ মহিলা কলেজ-এর প্রভাষক নুরুল ইসলাম (৩৪) ওরফে লালন মাস্টার, গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নাসিরুল (৩০) ও মেহেদী (২৮), এবং সেতু (৩৩)। ডিবি পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.