Home » মেহেরপুর সীমান্তে মদ ও ডেক্সামেথাসন উদ্ধার

মেহেরপুর সীমান্তে মদ ও ডেক্সামেথাসন উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 57 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। আজ রবিবার ভোরে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ বোতল ভারতীয় মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাচালানকারীরা এসব পণ্য সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল জব্দ করে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.