গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে কোরআন তেলওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন অত্র উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক হাজী মো: সামসুজ্জোহা (বিএসসি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করমদী দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো: শওকত আলী।
কোরআন তেলওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার দুই বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মোট ৬ জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও কোরআন পাঠশালার উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে ইসলামী বই উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার ছয় মসজিদের সম্মানিত ইমাম ও হাফেজগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,এই ধরনের ব্যতিক্রমী একটি অনুষ্ঠান সত্যি আমাদের মন জয় করেছে।এই ধরনের অনুষ্ঠান খুব কম লক্ষ্য করা যায়।তাছাড়া দেবীপুর,ঝোড়াঘাট,মাঠপপাড়া করমদী ও চককল্যাণপুর এই চার গ্রামের যুবসমাজের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়।গতবছরও হয়েছিল এ অনুষ্ঠানটি।যারা এর আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে উপজেলা সকল মাদ্রাসা নিয়ে যাতে এর চেয়ে আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে এই দোয়া করি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাকিবুল ইসলাম কবি,মাহবুব তানিম ও বিপ্লব হোসেন। অনুষ্ঠানে অত্র এলাকার শিক্ষক সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

