Home » গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 29 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে স্থানীয় সরকার শক্তিশালী করণ ও শিক্ষার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন করা হবে এবং দেশটাকে সঠিক পথে এগিয়ে নেওয়ার কাজ শুরু হবে। তিনি বলেন, “আমরা যদি পুরনো বৃত্তে ঘুরপাক না খেতে চাই এবং আমাদের সন্তানদের জন্য একটি সত্যিকার বেটার বাংলাদেশ চাই, তবে এই গণভোটের মাধ্যমে তা সম্ভব।”

মনির হায়দার আরও বলেন, “এটি কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর ইস্যু নয়। বাংলাদেশের প্রতিটি মানুষের ইস্যু, এবং সবাইকে গণভোটে অংশ নিতে হবে।” তিনি এ বার্তায় দেশের সকল নাগরিকের সচেতন অংশগ্রহণের গুরুত্ব উল্লেখ করেন।

তিনি সংসদ নির্বাচনের গুরুত্বও তুলে ধরে বলেন, “এবছরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আমরা ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে পুনরায় সুসংহত করতে পারব।”

সভায় মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের গভার্নিং কমিটির সভাপতি এবং জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিনের (তুহিন অরণ্য) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিন সহ শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার খাতে শিক্ষার ভূমিকা, নাগরিক অংশগ্রহণ এবং প্রশাসনিক কার্যক্রম উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মনির হায়দারের বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী ও কর্মকর্তারা উৎসাহিত হন এবং গণভোটের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.