Home » মেহেরপুরের পিরোজপুর গ্রামে জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের নির্বাচনী প্রচারণা ও সমাবেশ

মেহেরপুরের পিরোজপুর গ্রামে জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের নির্বাচনী প্রচারণা ও সমাবেশ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 28 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর থেকে গ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়। নেতাকর্মী ও সমর্থকরা মাইকিং, লিফলেট বিতরণ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার করে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। প্রচারণা শেষে গ্রামের একটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এ দেশ গড়তে চাই। আমরা দুর্নীতিমুক্ত রাখবো এ দেশকে, আর দুর্নীতিমুক্ত থাকবো আমরা নিজেরা। জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান আমরা সততা ও সেবার মাধ্যমে দিতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা শিবিরের সভাপতি আব্দুল সালাম, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম (মাস্টার)সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রচারণায় স্থানীয় জনগণের উৎসাহমূলক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, মাওলানা তাজউদ্দিন খানের সততা, নেতৃত্ব এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে এলাকায় জামায়াতের প্রতি সমর্থন ক্রমাগত বাড়ছে। প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং মেহেরপুর-১ আসনে মাওলানা তাজউদ্দিন খান ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.