স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ড প্রাপ্ত রেজাউল মেহের গাংনী উপজেলার ধলাগ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসে মেহেরপুর সদর উপজেলার ধলা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিয়ে স্বাভাবিক মৃত্যুর গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়। তবে পুলিশ তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
পূর্ববর্তী পোস্ট

