Home » সাংবাদিক হত্যা,লাঞ্ছনা ও গণমাধ্যমে হামলা-অগ্নিসংযোগে বিজেপিসির নিন্দা

সাংবাদিক হত্যা,লাঞ্ছনা ও গণমাধ্যমে হামলা-অগ্নিসংযোগে বিজেপিসির নিন্দা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 163 ভিউ
Print Friendly, PDF & Email

খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যা, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)।
ফ্রি-প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর অনুপ্রেরণায় গঠিত সংগঠনটি এসব ঘটনা স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের চূড়ান্ত আঘাত। অতীতেও নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মব ভায়োলেন্স বা ’সংগঠিত সহিংসতা ঘটেছে। সাংবাদিক লাঞ্ছনা, হত্যা, হয়রানির ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ঘটনায় অপরাধীদের সাজাতো দুরে থাক। সনাক্তও করা হয়নি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরং এসব ঘটনা গণতন্ত্র, সামাজিক শৃঙ্খলকে বিনষ্ট করছে। যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ।
বিজেপিসি সাংবাদিক মিলন হত্যাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত , মুল পরিকল্পনাকারীসহ দায়ীদের সনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছে। একই সঙ্গে বিভিন্নস্থানে সাংবাদিক হেনেস্তা, হয়রানি, চাকুরিচ্যুতি ও হুমকি বন্ধের দাবি জানিয়েছে।
বিবৃতিদাতারা হলেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান, অভিজিৎ পাল, রকিবুল ইসলাম মতি, যুগ্ম সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, মোঃ হাবিবুর রহমান, মেহেদী মাসুদ খান, মোঃ মামুন হাচান, এস এম মাহবুবুর রহমান প্রমুখ।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.