তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টার পর মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। রাজধানীর জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এ শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনাুএর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাস পর জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন এই সরকার গঠিত হলো। শপথ নেওয়া ২৫ মন্ত্রী হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্ট, ুকাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদিও, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন. ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ, খলিলুর রহমান।
শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে এবং তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম গ্রহণ করবেন।
পূর্ববর্তী পোস্ট

