Home » মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. সজিবুল হকের মনোনয়নপত্র উত্তোলন

মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. সজিবুল হকের মনোনয়নপত্র উত্তোলন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 170 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ডা. সজিবুল হক।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অনুপস্থিত থাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় ডা. সজিবুল হক বলেন, তিনি নির্বাচিত হলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবেন। পাশাপাশি অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। তিনি বেকারত্ব দূরীকরণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাস্তাঘাটসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.