Home » মেহেরপুর-১ আসনে ভোট শেষে সৌহার্দ্যের নজির:

বিজয়ী তাজ উদ্দিন ও পরাজিত মাসুদ অরুণের মিষ্টিমুখ

মেহেরপুর-১ আসনে ভোট শেষে সৌহার্দ্যের নজির:

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 54 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর-১ আসনের নির্বাচনে ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রার্থী হলেও ভোটের ফল ঘোষণার পর সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান ও বিএনপির পরাজিত প্রার্থী মাসুদ অরুণ।
গতকাল বৃহস্পতিবার রাতেই বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান সৌজন্য সাক্ষাতের জন্য পরাজিত প্রার্থী মাসুদ অরুণের দলীয় কার্যালয়ে যান। এ সময় দুই নেতা পরস্পরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ভুলে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার এই চিত্র স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।
মাহবুবুল হক পোলেন



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.