মেহেরপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের ৪ গ্রাম হেরোইন সহ সাইদুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে মেহেরপুর শহরের সোনালী ব্যাংকের সামনে তাকে আটক করে।আটক সাইদুর রহমান মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত মোসলেম আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই সঞ্জয় কুমার জানান, একটি ইজিবাইক যোগে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন সহ সাইদুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে। আটকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

