মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাত, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. রফিকুল হাসান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং সেবার মানোন্নয়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির পরিবারের পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সম্প্রসারিতভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
এছাড়া সকল সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন, যাতে কর্মসূচি সমন্বিত ও নিয়মিতভাবে পরিচালিত হয় এবং জেলার জনগণ যাতে সহজে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা পেতে পারে তা নিশ্চিত করা হয়। সভায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার গুরুত্বও পুনরায় তুলে ধরেন।

