Home » ডাঃ ইয়ানুর হোসেনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

ডাঃ ইয়ানুর হোসেনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 65 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুরের কৃতিসন্তান চিকিৎসক ডাঃ ইয়ানুর হোসেন সহযোগী অধ্যাপক হৃদরোগ পদে উন্নীত হওয়ায় তাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে এসএসসি ব্যাচ-৯৫। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শর্মা প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৫ এর বন্ধুরা উপস্থিত থেকে ডাঃ ইয়ানুর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের পর শর্মা প্লাজার স্বত্বাধিকারী এবং এসএসসি ব্যাচ-৯৫ এর অন্যতম সদস্য মুন্নার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে উপস্থিত বন্ধুরা তার সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে এসএসসি ব্যাচ-৯৫ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাহিনুজ্জামান পোলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান অনু, অর্থ সম্পাদক মাসুদ কেনান মাসুদ ডবলসহ মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ পঁচানব্বই এর প্রায় পঞ্চাশ জন বন্ধু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ ইয়ানুর হোসেনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি মেহেরপুর জেলার জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ডাঃ ইয়ানুর হোসেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সন্তান। তিনি বর্তমানে গাজীপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে কর্মরত রয়েছেন। চিকিৎসা সেবায় তার অবদান এবং অধ্যাপনা জীবনে সাফল্যের জন্য বন্ধুদের এই সম্মাননা তাকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার অনুপ্রেরণা দেবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

শেষে দেশ জাতি এবং ডাঃ ইয়ানুর হোসেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.