Home » আলমডাঙ্গায় মধ্যরাতে তেল চুরির মহোৎসব: ১৭০০ লিটার পেট্রোলসহ আটক ৩

আলমডাঙ্গায় মধ্যরাতে তেল চুরির মহোৎসব: ১৭০০ লিটার পেট্রোলসহ আটক ৩

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 46 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে ট্যাংক লরি থেকে অবৈধভাবে তেল খালাস করার সময় বিপুল পরিমাণ পেট্রোলসহ একটি চক্রকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত তথা ৩০ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা সড়কে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে আসা একটি তেলবাহী ট্যাংক লরি গভীর রাতে খাদিমপুর এলাকায় অবস্থান নেয়। সেখানে লরি থেকে ড্রামে করে তেল নামিয়ে ট্রাক্টরের ট্রলিতে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, আটককৃত ৮টি ব্যারেলে প্রায় ১৭০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। এছাড়া জব্দকৃত ট্যাংক লরিতে আরও প্রায় ৭৪০০ লিটার তেল মজুত রয়েছে। বর্তমানে তেলসহ লরি ও ট্রাক্টরটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় গিয়েছিল। গভীর রাতে নির্জন রাস্তায় এভাবে তেল খালাস করা সম্পূর্ণ অবৈধ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.