Home » সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ

সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

বাংলাদেশ জাতীয় দলের পোস্টারবয় সাকিব আল হাসান-কে দলে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সরকারকে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার প্রক্রিয়া সহজ হবে।

দীর্ঘ বিরতির পর দেশসেরা এই অলরাউন্ডারকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে—এমন আশা এখন জোরালো। আলোচনার মূল বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে দায়ের করা মামলাগুলোর অবস্থা। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই ইতিবাচক সংকেত মিলেছে বলে জানা গেছে।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। দায়িত্ব নেওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের স্বার্থে দেশে ফিরলে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, মামলার নিষ্পত্তি সরকারের বিষয় হলেও সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় তাকে ফেরাতে সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজকে ঘিরে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার ফেরা দলীয় শক্তি ও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.