পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ফরেস্ট ইয়ার্ড পার্কে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন পুনাক মেহেরপুর জেলা শাখার সভানেত্রী টুম্পা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ফরেস্ট ইয়ার্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও জোর দিয়ে বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ মেহেরপুর জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সরাসরি বৃক্ষরোপণে অংশ নেন। পুনাকের এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে সবুজায়ন ও পরিবেশ রক্ষার প্রতি উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

