Home » মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আয়োজন করা হয় আমঝুপি ফাজিল মাদ্রাসা, কোলা দাখিল মাদ্রাসা, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসায়।

এ সময় বক্তৃতা দেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম এবং আমঝুপি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুল আলম। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণভোটের গুরুত্বের ওপর জোর দেন। বক্তারা জানান, গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।

বক্তারা শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে শিক্ষার্থীরা জনমত গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং গণভোট নিয়ে তাদের ধারণা ও অভিজ্ঞতা শেয়ার করেন। জেলা শিক্ষা অফিস জানায়, এ ধরনের সচেতনতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে শিক্ষার্থীরা ভোটাধিকারের ব্যবহার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব বুঝতে পারে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.