Home » গাংনীতে অস্ত্র ও গুলি উদ্ধার

গাংনীতে অস্ত্র ও গুলি উদ্ধার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 36 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় পাচার করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলার চিৎলা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি আমবাগানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মেটাল ডিটেক্টরের সহায়তায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা থানায় জমা দিয়েছেন। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.